কোনাবাড়িতে হকার্স মার্কেটে আগুন, ৯ দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে হকার্স মার্কেটে আগুনে নয়টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মহানগরের হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও আটটি দোকানে ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন– আব্বাস, সেন্টু মিয়া, সাইদ, রুবেল মিয়া, বাসেত মিয়া এবং নুরুল ইসলাম।

ফায়ার সার্ভিস জানায়, আগুন ছড়িয়ে পড়লে প্রথমে দোকান মালিকরা এবং স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। তারা নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সাইফুল ইসলাম জানান, আগুনে মার্কেটের দোকানি আব্বাসের দুটি, সেন্টু মিয়ার দুটি, সাইদের দুটি, রুবেল মিয়ার একটি , বাসেত মিয়ার একটি  এবং নুরুল ইসলামের একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই