চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২৫, ১৬:৫৪আপডেট : ১০ জুন ২০২৫, ১৬:৫৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় তামাকুমণ্ডি লেনে একটি দোকানে আগুন  লাগার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ জুন) বিকাল ৩টা ১৩ মিনিটে তামাকুমণ্ডি লেন এমকে সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে বিকাল ৩টা ১৩ মিনিটে ঘটনাস্থলে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। বিকেল ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’ আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরে তদন্তসাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান