দুর্বৃত্তের আগুনে পুড়লো চার শিক্ষার্থীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৫:৫৬ আপডেট : ১২ জুন ২০২৫, ১৫:৫৬

কুষ্টিয়ার কুমারখালীর একটি ক্যাফেতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকার তালতলায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় সড়কের দুই ধারে প্রায় পাঁচ শতাধিক তালগাছ রয়েছে। সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা ছুটে আসেন। দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রায় এক বছর আগে সেখানে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ মিলে প্রায় ১৩ শতাংশ জমির ওপর তালতলা নামে একটি ক্যাফে গড়ে তোলেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ শ্রমিকরা ক্যাফেতে আগুন দেখতে পান।

ক্যাফের নৌকাচালক নিশান বলেন, ‘সন্ধ্যায় কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি আগুন জ্বলছে। আর দুজন মোটরসাইকেলে জঙ্গলের দিকে চলে গেলো। তাদের চিনতে পারিনি।’

তালতলা ক্যাফের মালিকদের একজন শাহ রুবায়েত ইসলাম রোহান বলেন, ‘চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করি। তালগাছের কারণে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। গতকাল স্থানীয় বাসিন্দা সজল, তার বন্ধু ও স্বজনরা এসে বিনা টিকিটে নৌকায় চড়েন। টাকা চাইলে তাদের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। সবশেষ রাত ১২টার দিকে ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান তারা। এরপর রাত আড়াইটার দিকে শুনি ক্যাফেতে আগুন জ্বলছে।’

তার ভাষ্য, শত্রুতা করে সজল বা তার লোকজন ক্যাফেতে আগুন লাগিয়েছেন। পুলিশ এসেছিল। থানায় মামলা করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া।’

/কেএইচটি/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক