সাবেক এমপি নাজমীন সুলতানা দুই মামলায় কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) রাকিবুল হাসান সাবেক এই এমপিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে নাজমীন সুলতানাকে আটক করে পুলিশ। রবিবার সকালে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। জেলা বারের একজন আইনজীবীর মৃত্যুর কারণে রবিবার আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ ছিল। ফলে সাবেক এই মহিলা এমপিকে প্রায় দিনভর আদালতের হাজতখানায় থাকতে হয়েছে।

হাজতখানায় সাবেক এই এমপিকে অনেকটা বিমর্ষ দেখায়। হাজতখানার ভেতর তিনি বারবার পাঁয়চারি করছিলেন। পরে দুপুর ৩টার পরে তাকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৬-এর এমপি ছিলেন। একই সঙ্গে তিনি কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে টাকার মিনিময়ে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ বিক্রির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ এবং যুবদল সদস্য আবু তাহের কুড়িগ্রাম সদর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই দুটি মামলায় সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসআই সাইফুল্লাহ বলেন, ‘আদালতের নির্দেশে সাবেক এমপিকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের