লক্ষ্মীপুরে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধান দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩

লক্ষ্মীপুরে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী। মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি স্বৈরাচারী শেখ হাসিনার গুম বাহিনী হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।’

ওমর ফারুকের সন্তান ইমন ওমর তার বাবার বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান।

জানা গেছে, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমরসহ বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য দেন। 

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী