বেনাপোল দিয়ে দুই দিনে এলো ১৩৩ ট্রাক ফল, কমেছে দাম

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১

যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। ধর্মঘট শেষে আমদানি শুরু হওয়ায় বাজারে কমতে শুরু করেছে ফলের দাম।

বৃহস্পতিবার ৭০ ট্রাক এবং শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।

এর আগে, ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ ফ্রেস ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে ধর্মঘটের ডাক দেওয়ায় মঙ্গলবার ও বুধবার এ স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ ছিল।

বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে এদিকে, ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুই দিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকারও প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় একশ ট্রাক ফল আমদানি হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার’ অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোলে বন্দরে দুদিন ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে পুনরায় ফল আমদানি শুরু করেন। তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।’

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, দুই দিনে এ বন্দর দিয়ে প্রায় ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। পরীক্ষণ ও রাজস্ব পরিশোধ শেষে কাগজপত্রের আনুষ্ঠানিকতার পর তা দ্রুত খালাস দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে