মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ 

কুষ্টিয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেওয়ার কথা বললেও হাসপাতাল কার্যক্রম চালুর নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। চালুর বিষয়ে প্রশাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলামের কক্ষে যান। সে সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কাছে জানতে চান কবে থেকে হাসপাতালের কার্যক্রম চালু হবে। এ বিষয়ে কোনও সদুত্তর দিতে না পেয়ে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের