সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন পেয়েছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

দেড় কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করে বিজিবির একটি টহল দল।

এসব তথ্য জানিয়েছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

তিনি জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর এলাকা থেকে ১০৯টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন এবং দুই হাজার ৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লাখ তেষট্টি হাজার সাতশ টাকা। এসব মোবাইল ফোন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনে চোরাকারবারিরা, কিন্তু বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার করা সব অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমসে জমা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে