ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৯:১৯আপডেট : ০৭ মে ২০২৫, ১৯:১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্ত থেকে অভিযান চালিয়ে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার মন্দবাগ এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ভারতীয় মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক লাখ ১৮ হাজার ২৩০টি বাজি, মেহেদী ও অন্যান্য সামগ্রী।

তিনি আরও জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

জব্দ ভারতীয় মালামাল কাস্টম্ বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
বাংলাদেশ-ভারত স্থলবন্দর ও সীমান্ত হাট ফের চালুর উদ্যোগ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত