খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে মাদ্রাসা ও এতিমখানা

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাটিরাঙ্গা স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

পরে খবর পেয়ে ওই মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে যান সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, মাদ্রাসার আসবাবপত্র এবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার