লক্ষ্মীপুরে আগুনে ২০ দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪

লক্ষ্মীপুরে রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে রামগতি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান রয়েছে। প্রথমে বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া দুটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার দোকানের তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।’

/এমএএ/
সম্পর্কিত
সিগারেট তৈরির কোম্পানির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিউট
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
‘আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল, লাশটা যেন পাই’
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী