গভীর রাতে পার্কিংয়ে রাখা দুই বাসে আগুন, নেপথ্যে কারা?

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭

ঢাকার ধামরাইয়ে পরপর দুই গভীর রাতে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে একটি মেরামতাধীন বাসে এবং শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় আরেকটি বাসে আগুন লাগে।

দুটি অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় প্রায় ৯ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থানা রোডে পাভেল পরিবহনের একটি মেরামতাধীন বাসে আগুন লাগে। খবর পেয়ে রাত ২টা ৪০ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ৩টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর পরদিন শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে রাত ২টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে কর্মীরা রাত ৩টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, দ্বিতীয় অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ফায়ার সার্ভিসের তথ্যে জানা গেছে, দ্বিতীয় বাসটিতে অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নাশকতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

/আরএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক
চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনে, জড়িতদের খুঁজছে পুলিশ
কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
সর্বশেষ খবর
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী 
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী 
ধোনিকে ‘মাহি চাচু’ ডাকেন জনপ্রিয় অভিনেত্রী
ধোনিকে ‘মাহি চাচু’ ডাকেন জনপ্রিয় অভিনেত্রী
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ