খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মুঠোফোনে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, খবর পেয়ে জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারে। যারা মব সৃষ্টি ও অরাজকতা করছে, তাদের সহযোগিতায় এ ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি।

তবে বাসে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
রাজধানীর বাড্ডায় বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনে, জড়িতদের খুঁজছে পুলিশ
কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
সর্বশেষ খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার