লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নয়টিতেই বিএনপিপন্থি আইনজীবীরা জয় লাভ করেছেন। চারটি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত পৌনে ১২টার দিকে ফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিক উল্যাহ।
বাকি নির্বাচিতরা হলেন– সহসভাপতি আবদুল মজিদ ও সামছু উদ্দিন, সহসম্পাদক কামরুল হাসান রনি ও আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসাইন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, শিহাব উদ্দিন, রাসেল হোসেন, জাকির হোসেন মোহন ও সাইফুল ইসলাম দিপু।









