হবিগঞ্জে ছাত্রলীগ-গ্রামবাসী সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ০৬:৩৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৬:৪০

সংঘর্ষ হবিগঞ্জ শহরতলীর মশাজান গ্রামে বালু উত্তোলন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০জন। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন সংঘর্ষে শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশুর নাম তাসফিয়া আক্তার। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, হবিগঞ্জ সদর উপজেলার মশাজান নোয়াবাদ গ্রামের নিকট খোয়াই নদীর একটি অংশ লিজ নিয়ে বালু উত্তোলন করে আসছেন জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু, ছাব্বির আহমেদ রনিসহ কয়েক নেতাকর্মী। নদী থেকে বালু উত্তোলন করার সময় স্থানীয় নোয়াবাদ গ্রামের মুরুব্বি আম্বর আলী ও মন্নর আলীসহ স্থানীয়রা বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দেড় বছরের শিশু তাসফিয়া আক্তার নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, তিনি জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের