মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যখন মেধাবীরা ঝরে যায়, তখনই অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করলে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, যেখানে-সেখানে চেয়ার দিতে হয়।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানে আরও বলেন, ‘আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও অনেক মানুষ সত্য থেকে পিছপা হননি। আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, বন্দি করা হবে, জেলে নিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে– এসব জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠকণ্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনও আপস করেননি, তিনি হলেন মোস্তাক ফয়েজী হুজুর (স্থানীয় নাগাইশ দরবার শরিফের পীর)।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যেকোনও জায়গায় আপনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক, আপনারা পড়াশোনা করবেন।’

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম