চলন্ত বাস থেকে আইনজীবীর গলার স্বর্ণের চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের নিউমার্কেট মোড়ে প্রকাশ্যে চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বাসসহ চালক-হেলপারকে আটক করেছে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন সোমা বলেন, ‘আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো প্রভাতী বাসে করে আমি টাইগারপাস নামি। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ৬ নম্বর রুটের একটি বাসে উঠে আদালতে যাচ্ছিলাম। আমি বসা ছিলাম চালকের ঠিক পেছনের সিটে। স্টেশন রোড ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে ওঠে। তারা সামনেই দাঁড়িয়ে ভিড় করে। তারা আমাকে সরে বসতে বলে। এর মধ্যে একজন পেছন থেকে আমার গলায় থাকা স্বর্ণের চেইন আচমকা টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক আইনজীবীর গলা থেকে চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ওই বাসের চালক-হেলপারকে আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী