অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

রাজশাহী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২

রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিজানুর রহমান (১০)। সে কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চেপে যাচ্ছিল। সে যে অটোরিকশায় ছিল সেটিকে পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। সে সময় মিজান অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক-হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের