নীলফামারীর সাবেক এমপি আফতাব রংপুর থেকে গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৬:০০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:০০

আত্মগোপনে থাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে অপারেশন ডেভিড হান্টে রংপুর নগরীর সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। এ সময় সেনপাড়ার একটি আত্মীয়ের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তিনটি মামলার মধ্যে নীলফামারীতে দুটি ও রংপুরে একটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি