ভারতীয় সিগারেট পাচারের সময় বিএনপি নেতাসহ আটক ৪

রাঙামাটি প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৬:৪৮আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৪৮

রাঙামাটির কাউখালী উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট পাচারের সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ চার জনকে আটক করেছে যৌথবাহিনী। কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার পানছড়ির উগলছড়ি বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টন সিগারেটসহ তাদের আটক করা হয়।

জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশ।

অভিযানে অংশ নেন কাউখালী থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম সোহাগ। পুলিশ এ সময় বতছড়ি এলাকার একটি বাড়ি থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করে।

আটককৃতরা হলেন– কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫), কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০), ওই বাড়ির মালিক মো. শামসুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার পাচারের লক্ষ্যে ভারতীয় ৩১ কার্টন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক শামসুদ্দিনের বাড়িতে লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে  সিগারেটসহ চার জনকে আটক করে।

কাউখালী থানার ওসি জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। আটক চার জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাড়াও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
সীমান্ত অঞ্চলে জামায়াতের শক্তি বৃদ্ধিকে যেভাবে দেখছে ভারত
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী