ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যমে বরাতে খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শুক্রবারের এ ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান টেলিভিশন দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পূর্ব পাকিস্তানের কাসুর জেলার তিন নিরস্ত্র বেসামরিক নাগরিক সীমান্তের একটি পিলার অতিক্রম করে কয়েক কদম এগিয়ে গিয়েছিলেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন নিহত এবং একজন আহত হন।

তবে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশ করে বলা হয়েছে, ওই ব্যক্তিরা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়েছিল।

এর এক দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে, নয়াদিল্লির এমন দাবির বিরোধিতা করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এমন একজন ব্যক্তিকে হাজির করে দাবি করে, ভারত যাকে নিহত জঙ্গি হিসেবে শনাক্ত করেছে, তিনি আসলে ওই ব্যক্তি নন।

২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। নয়াদিল্লি ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। এরপর কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ ধারাবাহিক সংঘাতে ভারত ও পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক সংঘাতের মুখোমুখি হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সর্বশেষ খবর
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার