ফরিদপুরে কলেজছাত্র হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৭:১৩আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:১৩

ফরিদপুরে কাজী মুনসেরাতুল রহমান আলিফ (১৮) নামে এক কলেজছাত্র হত্যার ঘটনায় সিফাত হোসেন আবির নামে (১৯) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

নিহত আলিফ ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের বাসিন্দা কাজী জিল্লুর রহমানের ছেলে।

দণ্ডপ্রাপ্ত সিফাত হোসেন আবির কোতয়ালি থানার কমলাপুর কুঠিবাড়ী এলাকার আলমগীর হোসেনের ছেলে। এ মামলায় অপর দুই আসামি একই এলাকার হান্নান খার ছেলে রাশেদ খাঁ (২৩) এবং কোতয়ালি পাটপাশা বাছারডাঙ্গী এলাকার বিল্লাল বাছারের ছেলে হিমেলকে (২০) খালাস প্রদান করেছে।

রায় ঘোষণার সময় আসামি আলিফ আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকাল ৪টার দিকে কাজী মুনসেরাতুল রহমান আলিফ প্রাইভেট পড়ার জন্য পূর্বখাবাসপুরের বাসা থেকে বের হন। ওইদিন বেলা ৫টার দিকে আলিফকে সিফাত রাজেন্দ্র কলেজের শহর শাখার একাডেমিক ভবনের সামনে কুপিয়ে ও কিলঘুষি মেরে মারাত্মক আহত করে। গুরুতর আহত আলিফকে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় মারা যান আলিফ। এ ঘটনায় তার বাবা কাজী জিল্লুর রহমান রহমান বাদী হয়ে ২০১৮ সালের ২ নভেম্বর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ‘এই রায়ে প্রমাণ হয়েছে, অপরাধ করে পার পাওয়ার কোনও সুযোগ নেই। আমরা বিচার পেয়ে সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সিফাত আদালতে উপস্থিত ছিলেন। তাকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী