বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা

সঞ্চিতা সীতু
০৯ মে ২০২৫, ১০:০০আপডেট : ০৯ মে ২০২৫, ১০:০০
গ্যাস বিক্রি বাবদ চলতি বছর ৩৮ হাজার ৯৭০ কোটি টাকার বিপরীতে এলএনজি আমদানি করতে খরচ হবে ৫৬ হাজার ৬৪৬ কোটি টাকা। বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানি করায় ১১ হাজার ১৭৬ কোটি টাকা ঘাটতিতে পড়তে যাচ্ছে সরকার। জ্বালানি বিভাগের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এলএনজি আমদানির পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকায় ভর্তুকির পরিমাণও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার (৭ মে) ব্যবসায়ীদের সঙ্গে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে জ্বালানি উপদেষ্টা ভর্তুকির বিষয়ে কথা বলেন। বাড়তি কার্গো আমদানি করলে ভর্তুকি বাড়বে কিনা এবং গ্যাসের দামের ওপর কোনও প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা বলেছেন, ‘বাড়তি এলএনজি আমদানির ফলে ১১ হাজার কোটি টাকা ঘাটতি হবে। তবে শিল্পের উৎপাদন ব্যাহত হলে সেটার দাম আরও বেশি হবে। এ জন্য সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘সরকার বেশি দামে গ্যাস এনে কম দামে সরবরাহ করছে। তবু জনস্বার্থ ও শিল্পের স্বার্থে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না সরকার।

এলএনজি আমদানির বিষয়ে জ্বালানি বিভাগ সূত্র জানায়, প্রতি ঘনমিটার এলএনজি মিশ্রিত গ্যাস দেশে বিক্রি হচ্ছে ২২ দশমিক ৬৪ টাকা। এর বিপরীতে এলএনজি আমদানির সঙ্গে দেশের গ্যাসের মিশ্রণে গড় আমদানি ব্যয় হচ্ছে ২৯ দশমিক ৭২ টাকা। এতে প্রতি ঘনমিটারে ঘাটতি থাকছে ৭ দশমিক ৮ টাকা।

দেশে প্রতিদিন ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে ১৯০০ থেকে ২০০০ মিলিয়ন ঘনফুট দেশীয় উৎস থেকে, বাকি গ্যাস আমদানি করা এলএনজি থেকে সরবরাহ করা হয়।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, গ্যাস বিক্রি বাবদ চলতি বছর ৩৮ হাজার ৯৭০ কোটি টাকার বিপরীতে এলএনজি আমদানি করতে খরচ হবে ৫৬ হাজার ৬৪৬ কোটি টাকা। এক্ষেত্রে ঘাটতি হবে ১৭ হাজার ৬৭৬ কোটি টাকা। বাজেটে ৬ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি দিলেও চলতি বছর এলএনজি আমদানিতে ১১ হাজার ১৭৬ কোটি টাকা ঘাটতিতে পড়েছে সরকার।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ দুটি উৎস থেকে এলএনজি আমদানি করে। এর মধ্যে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি ব্যয় পড়ে প্রতি এমএমবিটিইউ (এলএনজি পরিমাপের একক) ১০ দশমিক ৫০ মার্কিন ডলার। অপরদিকে স্পট মার্কেট বা খোলাবাজার থেকে যে এলএনজি কেনা হয়, তার দাম পড়ছে ১৪ মার্কিন ডলার।

বাংলাদেশ কাতার এবং ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি আমদানি করে। এর বাইরে সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়। প্রতিদিন ৮০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি হলে প্রায় অর্ধেক গ্যাস দীর্ঘমেয়াদি চুক্তিতে আনা হয়। বাকিটা স্পট মার্কেট থেকে আমদানি করে সরকার।

চলতি বছর ৯৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। তবে আগামী দুই মাসের বাড়তি চাহিদা মেটাতে আরও অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানি করা হবে বলে জানা গেছে।

জানতে চাইলে নাম প্রকাশ না করে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বিদ্যুতের বাইরে শিল্পে এবং সারে গ্যাসের বাড়তি চাহিদা তৈরি হচ্ছে। এ জন্য সরকার এলএনজি আমদানির প্রক্রিয়া স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা আশা করছি সব কিছু ঠিক থাকলে দেশে গ্যাসের সংকট থাকবে না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস সংকটের শেষ কোথায়?
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
সর্বশেষ খবর
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুত শেষ হওয়া টেস্টটি বাংলাদেশের!
৯৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুত শেষ হওয়া টেস্টটি বাংলাদেশের!
চাঁদে পানি খোঁজার অভিযান হঠাৎ স্থগিত করলো চীন
চাঁদে পানি খোঁজার অভিযান হঠাৎ স্থগিত করলো চীন
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি