সেচের পানি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:৫৭

ক্ষেতের মধ্য দিয়ে সেচের জন্যে ড্রেন দিতে না চাওয়ায় কোদালের হাতল দিয়ে পিটিয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। শনিবার দুপুরে যশোর সদরের ইছালি ইউনিয়নের যোগী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একই এলাকার নূর ইসলামের তিন ছেলে বাক প্রতিবন্ধী রাসেল (২৫), বিল্লাল, (৪৫) ও এখলাসকে (৪০) আটক করেছে।

ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের ছেলে আহাদ আলী (২২) ও ভাইপো মামুন (২০) জানিয়েছেন, তাদের ক্ষেতের মধ্য দিয়ে সেচ দেওয়ার জন্যে একটি ড্রেন ছিল। ক্ষেতে সবজি থাকায় সেই ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাসেল, বিল্লাল ও এখলাসকে বলা হয়, তারা যেন প্লাস্টিক পাইপের মাধ্যমে তাদের জমিতে সেচের পানি নেন। এই নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে রাসেল, বিল্লাল ও এখলাস তাকে মারধর শুরু করেন। তারা কোদালের বাট দিয়ে তাকে এলোপাতাড়ি পেটান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর বাবুল কাজী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ভাইকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের