পদ্মা নদীতে নোঙর করা বাল্কহেড ডুবে নিখোঁজ ২

শরীয়তপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৬:১৫ আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬:১৫

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই মহসিন এক্সপ্রেস নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিঁড়ে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামে ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নোঙর করা বাল্কহেডটির দড়ি ছিঁড়ে গেলে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।’

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

/এমএএ/
সম্পর্কিত
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
সমুদ্র নয়, তবু সৈকতের আমেজ, মুন্সীগঞ্জের ষোলআনীতে একদিন
নদীর কলতান, পাহাড়ের সবুজ আর নিরিবিলি ছুটি কাটানোর ৩ ঠিকানা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি