অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৬০ হাজার টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৮:০৪আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৮:০৪

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং এক লাইসেন্সে দুই স্থানে কারখানা চালানোর দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দিয়েছেন আদালত।

বুধবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিলির ডাঙ্গাপাড়ার বিভিন্ন সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বিএসটিআইয়ের দিনাজপুর কার্যালয়ের ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘হিলির ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সেমাই কারখানাগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে– এমন খবরের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। একটি লাইসেন্সের অনুকূলের দুই স্থানে সেমাই কারখানা পরিচালনা করার হচ্ছিল। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং সেমাইয়ে কৃত্রিম রঙের ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে চারটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি সেমাই কারখানার লাইসেন্স না থাকায় সেটি সিলগালা করে বন্ধ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী