সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর বাড়িতে পুলিশের অভিযান

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ২১:৪৫আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২১:৪৫

কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার সংলগ্ন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালে এ অভিযান চালানো হয়।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি মাজার সংলগ্ন এলাকার ফেরদৌসি ভিলায় বসবাস করতেন মেহেদী হাসান চৌধুরী ও তার পরিবার। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতে বন্ধ ফটক খুলে ভেতরে প্রবেশ করেন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এ সময় বাড়ির দোতলায় গিয়ে একটি আলমারি ভেঙে ভেতরে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।

গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপা বলেন, ‘আপনারা ভিডিওতে দেখেছেন কী হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে