বাসের ধাক্কায় মাহেন্দ্র আরোহী নিহত, গুরুতর আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৬:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৬:৩৫

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় থ্রি-হুইলার মাহেন্দ্রর আরোহী এক ব্যক্তি নিহত এবং অপর দুই জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক জানান, শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অদূরে বিনের পোতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম যতীন্দ্রনাথ মুখার্জি (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। আহতরা হলেন– নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) এবং সুশান্ত বিশ্বাস (৩২)। থ্রি-হুইলার চালককেও আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে গেছেন স্থানীয়রা।

নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি থ্রি হুইলার মাহেন্দ্রতে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথের মধ্যে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি পরিবহন তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি উল্টে রাস্তার ওপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি