যানজট নেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১১:২৩আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১:২৩

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে প্রায় ১৩ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে দুটি গাড়ি বিকল হয়ে পড়ে। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। এই সময়ে ঘরমুখো মানুষদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে যানজট নিরসনে রাতে ও ভোরে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে একযোগে ১৮টি বুথে টোল আদায় করে সেতু কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক স্বাভাবিক হয়েছে।

যমুনা সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, ‘রাতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে।’

এদিকে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৫ হাজার ৪৭৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি