সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের

রংপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৬:৩২ আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৬:৩২

রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, দুই বন্ধু ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একবার দ্রুত বেগে, একবার ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দ্রুতবেগে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আশিক নামে এক যুবক নিহত হন। তার বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। গুরুতর আহত হন অপর আরোহী। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শামীম মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি জানান, নিহত দুই জনের মধ্যে একজনের নাম আশিক জানা গেলেও অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম