দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে ছোট গাড়ির

রাজবাড়ী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৮:৪২আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৪২

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে ফিরতে শুরু করেছেন মানুষ। এরই অংশ হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাড়তে শুরু করেছে ছোট গাড়ির চাপ। শনিবার সকাল ১০টা থেকেই থেমে থেমে ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। তবে বিকালে মাইক্রোবাস, মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো।

বেলা ৩টার দিকে দৌলতদিয়া ৭নং ঘাটে দেখা যায়, নদী পারের জন্য ফেরিতে অপেক্ষা করছে অনেক ছোট গাড়ি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি দুটি বাস ছাড়া সবগুলো মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ছোট গাড়ির চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ পাংশা থেকে গাজীপুরে যাচ্ছি। ঘাটে এসে কোনও যানজটে পড়িনি, সরাসরি এসে ফেরিতে উঠতে পেরেছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, গতকালের তুলনায় আজ যানবাহনের চাপ বেশি, এর মধ্যে ছোট গাড়ির চাপ আরও বেশি। তবে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আমরা আশা করছি,  ঘাটে কোনও সমস্যা হবে না এবং যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবেন।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম