দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৪:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১জেলার মানুষের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া লঞ্চঘাট প্রান্তে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএর ৪০ টাকা ভাড়ার প্রবেশ পথের টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা যায়।

এদিকে, সকাল থেকেই ফেরিঘাটে থেমে থেমে যাত্রীরা এসে নদী পাড়ি দিচ্ছেন। সেই সঙ্গে ছোট গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

মধুখালি থেকে ঢাকামুখী যাত্রী হেমায়েত হোসেন বলেন, ঈদে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। অফিসের ছুটি শেষ হলে সকালে বাড়ি থেকে রওনা হয়ে লঞ্চঘাটে এসেছি; পথে ও ঘাটে কোনোরকম ভোগান্তি নেই। ভালোভাবেই ঢাকায় যেতে পারবো।

যশোর থেকে আসা সাভারগামী যাত্রী শারমিন আক্তার বলেন, সাভারের নবীনগরে গার্মেন্টে চাকরি করি। রবিবার সকালে অফিস করবো বলে তাড়াতাড়ি বাড়ি থেকে রওনা হয়েছি। লঞ্চঘাটে ভোগান্তি নেই বলে জানান এ নারী।

এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির দায়িত্বরত ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, প্রতিটি লঞ্চে আমাদের যাত্রী সংখ্যা নির্ধারণ করেই ঘাট থেকে ছাড়ছে। লঞ্চে বাড়তি কোনও ভাড়া নেওয়া হচ্ছে না। বর্তমানে দৌলতদিয়া লঞ্চ ঘাটে ২০টি লঞ্চ চলাচল করছে। আমরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাফিক বিভাগের ঘাট তত্ত্বাবধায়ক শিমুল ইসলাম বলেন, এ নৌপথে ২০টি লঞ্চ চলছে। শনিবার সকাল থেকে কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় সবাই স্বস্তিতেই কর্মস্থলে যেতে পারছেন।

দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। বর্তমানে ঘাটে কোনও যানবাহনের সিরিয়াল নেই। ঘাটে আসা মাত্রই যেকোনও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, শনিবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়লেও ঘাটে কোনও প্রকার ভোগান্তি নেই। মানুষ সরাসরি ঘাটে এসে ফেরি ও লঞ্চে নদী পার হতে পারছে। এ ছাড়াও ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ঘাটে চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা আশা করছি, মানুষ ঈদ আনন্দ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারবে।

তিনি আরও বলেন, ঘাটে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করেছে।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম