গোপালগঞ্জের আলোচিত সেই ওসি প্রত্যাহার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৪ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:১৫

বাংলা ট্রিবিউনে গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য, কল রেকর্ড ফাঁস শিরোনামে সংবাদ প্রকাশের পরে গোপালগঞ্জের কাশিয়ানী থানার আলোচিত সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, বর্তমানে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

ওসি শফিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই তাকে কাশিয়ানী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন পুলিশ সুপার।

এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাই তদন্তের স্বার্থে কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি