বিদেশি বিনিয়োগকারী দলের নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:০৪

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আড়াইহাজারে বিএসইজেড পরিদর্শন করেন তারা।

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন– চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতেন ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের একজন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন।

আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিন বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে একটি চুক্তি সই হয়। এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাস দেওয়া হবে এবারের সামিটে। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে।’

উল্লেখ্য, রাজধানী ঢাকায় গত সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
বিদেশি বিনিয়োগে আঞ্চলিক প্রতিযোগীদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
চীনের সঙ্গে শিল্পায়নভিত্তিক বিনিয়োগ বাড়ানো প্রয়োজন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি