কাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৫:১২আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:১২

দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে মালদ্বীপের একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার সাবেক একজন মন্ত্রী, কাতারের রাজ পরিবারের সদস্য, শীর্ষ ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনাঢ্য অনাবাসী বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা এবং সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো।’

তিনি বলেন,‘আমরা বিশ্বের একটি শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই, আমাদের সরকার এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করছে।’

বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটনের মতো খাত কক্সবাজারে বিশেষ করে হোটেল-মোটেল এলাকায় সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য উৎসাহিত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী