থানা থেকে লুট হওয়া গ্যাস শেল নদী থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫২

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস শেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি সরস্বতী নদী থেকে সেগুলো উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘ধোপাকান্দিতে সরস্বতী নদীতে পানি কমে যাওয়ায় আজ সকালে সেখানে মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস শেল দেখতে পান। পরে তারা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়।’

ওসি আরও জানান, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস শেলগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে। শেলগুলো ৩৮ এমএম সাইজের।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম