হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০০:১২আপডেট : ০৭ মে ২০২৫, ০০:১২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, বাসন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ওই ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আবদুল্লাহর কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায়। এ ঘটনায় পরদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আল আমিন খন্দকার বাদী হয়ে ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। হামলার পরপর ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি