কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আবারও কয়লা আমদানি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫

ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে টানা ১১ দিন বন্ধ থাকার পর আবারও কয়লা আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টা থেকে কয়লা আমদানি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ। তিনি জানান, ঈদের পর ৬ এপ্রিল ভারতীয় কয়লা বাংলাদেশে প্রবেশের কথা ছিল। তবে বৃষ্টি হওয়ায় গাড়ি প্রবেশ করেনি। মঙ্গলবার বিকালে ভারত থেকে ৫৫ ট্রাকে ৬৬০ টন কয়লা এসেছে। এর মধ্য দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হলো। নিয়মিত কয়লা এলে দুই স্থলবন্দরে ব্যবসা জমজমাট থাকবে।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ‘বর্তমানে কয়লার অনেক চাহিদা রয়েছে। তাই আমরাও আমদানি বেশি করছি। বর্তমানে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নিয়মিত কয়লা আনতে পারলে আমরা যেমন লাভবান হবো, ঠিক তেমনি ভারতীয়রাও লাভবান হবেন।’

এর আগে এই দুই স্থলবন্দরে দীর্ঘদিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরে কয়লা আমদানি শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে চলতি বছরের ২৭ মার্চ পর্যন্ত ভারত থেকে ২৪ হাজার ৩০০ টন কয়লা আমদানি হয়। এর মধ্যে ২৭ মার্চ ১১৯ ট্রাকে এক হাজার ৪১৭ টন কয়লা এসেছে।

৩১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে এই দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

/এমএএ/
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ