সৌদি আরবের সড়কে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৬:২৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:২৭

সৌদি আরবের দাম্মামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক প্রবাসী যুবক।

নিহত ইসহাক যুবক কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের 'হাংগেরি' নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন ইসহাক। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে একটি খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, ‘সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম, কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশের মাটিতে ফেরত আনা হয়।’

এদিকে, এই মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ইসহাক শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের