থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১১:৫২আপডেট : ০৩ মে ২০২৫, ১১:৫২

কুষ্টিয়ার মিরপুরে সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার পথে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থানা সড়কের পালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার মো. কামরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটকের পর মোটরসাইকেলে করে মিরপুর থানায় নিয়ে আসছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও পুলিশ সদস্য রুস্তম আলী (৩৯)। এ সময় থানার সন্নিকটে পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আকাশ মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে আসামি কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। এরপর মোটরসাইকেলের পেছনে বসা পুলিশ সদস্য রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথার পেছন দিকে ফেটে যায়।

এ সময় স্থানীয় লোকজন রুস্তমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলার বিষয়ে রুস্তম আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের