মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: স্ত্রী নিহত, স্বামী আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১০:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৮

যশোরের শার্শায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেল চালক তার স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী দুজনে নাভারন বাজারে দিকে যাচ্ছিলেন। পথে শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া খাতুন রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে