যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, একঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩

যশোর বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় এক ঘণ্টা খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম‌‌ ট্র্যাকে রেখে দ্বিতীয় ট্র্যাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান,‌ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি প্রথম‌ ট্র্যাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের