বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ২০:২৬আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১:২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটে উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটে। এরপর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, বাগেরহাটের মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়ে ছিল। রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ব্রেকগার্ডটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের