তালা ভেঙে হলে প্রবেশ করলেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৫:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ২টার দিকে খানজাহান আলী হলের তালা ভাঙা হয়। এরপর একে একে অন্যান্য হলের তালা ভাঙা হয়।

দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি।

শিক্ষার্থীরা জানান, হল খোলার দাবিতে তারা তিন দিন দুই রাত অবস্থান কর্মসূচি পালন করেছেন। মশার কামড় খেয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে থেকেছেন। হলে উঠতে পারেননি। সিন্ডিকেট সভায়ও তাদের দাবি মানা হয়নি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ভিসির পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীরা হলে হলে গিয়ে শিক্ষকদের হল খুলে দেওয়ার দাবি জানান। কিন্তু কোনও শিক্ষক হল খুলে দেননি। এ জন্য শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভাঙা শুরু করেন। পৌনে ৩টার মধ্যে ছয়টি হলের তালা ভাঙা হয়।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সোমবার রাতেও দ্বিতীয় রাতের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটান।

আরও খবর: কুয়েট খুলবে ৪ মে, সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

/এমএএ/
সম্পর্কিত
নতুন উপাচার্য পেলো জবি ও কুয়েট
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের