সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে পাহাড়ি পল্লিগুলো

বান্দরবান প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:০০

বান্দরবানে পাহাড়িদের সাংগ্রাই উৎসব জলকেলিতে মাতোয়ারা পাহাড়ি পল্লিগুলো। উৎসবের আমেজে রঙ লেগেছে পাহাড়ে। পাহাড়ি পল্লিগুলোতে এখন সাজ সাজ রব। মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই। এ উৎসবের প্রধান আকর্ষণই হচ্ছে জলকেলি।

সাংগ্রাই উৎসবে বান্দরবানের মারমা সম্প্রদায়ের আনাচে-কানাচে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা মৈত্রী পানি বর্ষণ করে জলকেলিতে মেতে ওঠেন। সাংগ্রাই উৎসবে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সব দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে তারা। তবে এটি এখন শুধু মারমাদেরই না, সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল থেকে পুরো জেলা শহরে শুরু হয়েছে পানি খেলা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, এমনকি বয়স্করাও একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। এ উৎসবে যোগ দিয়েছেন পর্যটকরাও। উৎসবের রাতে পাড়া-মহল্লায় মারমা তরুণ-তরুণীরা রাত জেগে পিঠা তৈরি করেন। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে উঠেছে বান্দরবান শহর।

উৎসবে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ জলকেলি উৎসবে তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে উল্লাস প্রকাশ করেন। মার্মা জনগোষ্ঠীর বিশ্বাস এই জলকেলি উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যাবে। সেই সঙ্গে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে বেছে নেবেন তাদের জীবন সঙ্গীকে। এ ছাড়াও উৎসব উপলক্ষে নানা খেলাধুলা, পিঠা উৎসব, মারমাদের ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন করা হয়।

বুধবার বিকালে বান্দরবান শহরের রাজার মাঠে জলকেলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলবে আজ বৃহস্পতিবার ও শুক্রবারও।

এ সময় জলকেলি উৎসবে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। পাহাড়ি নারী-পুরুষের পাশাপাশি পর্যটকরাও জলকেলি উৎসবে যোগ দেন। পানি খেলার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে নেচে-গেয়ে মাতিয়েছেন পাহাড়ি শিল্পীরা।

মারমা তরুণী চিং মে প্রু বলেন, ‘আমরা প্রতি বছর এ সাংগ্রাই উৎসবের জন্য অপেক্ষা করি। এ দিনে প্রথম দিন আমরা বিহারে ছোয়াইং (খাবার) দিই। এ ছাড়া বুদ্ধমূর্তি স্নান, নৌকাবাইচ, পানি খেলাসহ নানা ধরনের অনুষ্ঠান করি। আমরা পানি ছিটিয়ে একে অপরের প্রতি সকল দুঃখ, গ্লানি মুছে দিই।’

উথোয়াইচিং নামে আরেকজন বলেন, ‘আমরা সাংগ্রাইয়ে অনেক আনন্দ করি। মৈত্রী পানি বর্ষণ হচ্ছে এ অনুষ্ঠানের মূল আর্কষণ। এ ছাড়া পিঠা উৎসব, বয়স্কপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সাংগ্রাইয়ে।’

আগামী ১৮ এপ্রিল বিকালে স্থানীয় রাজার মাঠে জলকেলি উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব এ সাংগ্রাই।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি