শাহাদাত বার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে স্মরণ

ফরিদপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ২১:১৯আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১:১৯

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৫৪তম শাহাদত বার্ষিকীতে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় কামারখালি ইউনিয়নের রউফনগর গ্রামে এই বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে দেশমাতৃকার টানে বীরত্বের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের এই শহীদ বীর সেনানির মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তবেই আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।’

সভায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কলেজশিক্ষক কলিমউল্লাহ প্রমুখ।

আলোচনা সভার শেষে এই বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি