এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকট, দুর্ভোগে রায়পুর পৌরবাসী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৬:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৬:২৪

লক্ষ্মীপুরের প্রথম শ্রেণির পৌরসভা রায়পুরে এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গরমে পানির স্তর নেমে যাওয়া এবং বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে এবং নলকূপের পানি এনে চাহিদা মেটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন। কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদামতো পানি উত্তোলন করা যাচ্ছে না।

পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার পারুল বেগম বলেন, ‘সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। এজন্য আমাদের রান্নাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

পশ্চিম কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর তোফাজ্জল আলী স্বপন ও সংবাদকর্মী মাজেদ হোসেন বলেন বলেন, ‘আমাদের বাসার খাওয়ার পানি নেই কয়েকদিন ধরে। পৌরবাসীর পানির কষ্ট লাঘবে কোনও কর্মকর্তার মাথাব্যথাও নেই। ইউএনও পৌর প্রশাসকের দায়িত্বে থাকলেও মনে হয় তিনি বিষয়টি জানেন না। পানি সংকটে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।’

রায়পুর পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদামতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোশারেফ হোসেন বলেন, ‘গত কয়েকদিন বিদ্যুতের সমস্যা হচ্ছে। লো ভোল্টেজের কারণে পানি উত্তোলনে সমস্যা হলেও করার কিছু নেই। লোক পাঠিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাড়ছে পানি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
এক সপ্তাহে চট্টগ্রামে ১৪৫৪ মিলিমিটার বৃষ্টি, পানি নামতে পারে দুদিনে
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত