ময়মনসিংহ মেডিক্যালে র‌্যাবের অভিযান, ১৪ দালালের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৯:২৮আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে দালাল চক্রের উৎপাত বেড়ে যাওয়ায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, বহির্বিভাগসহ ওয়ার্ডগুলোতে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টাতে থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই অভিযান চালায় র‌্যাব-১৪-এর একটি দল। 

এ সময় আটককৃতদের দালাল হিসাবে প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এ সময় সর্বনিম্ন ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন– মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)। এ সময় তাদের সঙ্গে থাকা ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সম্প্রতি হাসপাতালে দালালদের উৎপাত বেড়েছে। এতে প্রতারণার মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতাল থেকে রোগীদের বাইরের নিয়ে সর্বস্ব লুটে নেওয়াসহ চিকিৎসার নামে হয়রানির ঘটনা ঘটছে। এসব কারণে গত কিছুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ দালালচক্রের উৎপাত রোধে জেলা প্রশাসনের কাছে অভিযান চেয়ে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।’ 

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম