ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ১৭:০২ আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:০২

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাকরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ জানায়, সাইফুল আলম এক মাছ চাষিকে সঙ্গে নিয়ে ভোর ৪টার দিকে অটোরিকশায় হ্যাচারি থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশে রওনা হন। তারা মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটির গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশি অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ছিনতাইকারীরা সাইফুলের কাছে থাকা ২০ থেকে ৩০ হাজার ও একটি ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে৷ এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি