তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৯

রাজধানীর তেজগাঁওয়ে মোহাম্মদ রফিক ওরফে বোবা রফিক (২০) হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি মো. আসিফ ওরফে ইব্রাহিম খলিলকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (২৫ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কাওরান বাজারের চারুলতা রেস্তোরাঁর সামনে পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা আসিফসহ ২-৩ জন রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিক মারা যান। এ ঘটনায় নিহতের নানি বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ কাওরান বাজার রেললাইনের পূর্ব পাশ থেকে রফিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, রফিকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অফিস তারাটি এলাকার বাসিন্দা এবং কাওরান বাজার এলাকায় ছিনতাই করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরি ও ছিনতাইয়ের অন্তত ৮টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম